বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

শারিকতলা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ‎

।।পিরোজপুর প্রতিনিধি।। / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

‎পিরোজপুর সদর উপজেলার ০৬ নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) ০১ ওয়ার্ডে অবস্থিত বিএনপির অফিস কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৬ নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন বেপারী।

‎১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার ভুট্টো এর সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক হুমায়ুন হাওলাদার এর সঞ্চালনায় সহ-সভাপতি আঃ বারেক শেখ সহ স্থানীয় নেতাবৃন্দ বক্তব্য রাখেন।

‎আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন কুমিরমারা আশ্রায়ন প্রকল্প জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা মোঃ মাহামুদ হাসান।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর