পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার ০৬ নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) ০১ ওয়ার্ডে অবস্থিত বিএনপির অফিস কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৬ নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন বেপারী।
১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার ভুট্টো এর সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক হুমায়ুন হাওলাদার এর সঞ্চালনায় সহ-সভাপতি আঃ বারেক শেখ সহ স্থানীয় নেতাবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন কুমিরমারা আশ্রায়ন প্রকল্প জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা মোঃ মাহামুদ হাসান।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।