মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

মানুষের পছন্দ অপছন্দ সফলতা বা ব্যর্থতার পরিমাপক হতে পারে না

✔মুজিব উল্ল্যাহ্ তুষার / ৯ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মানুষের অপছন্দ তোমার ব্যর্থতার প্রমাণ নয়!
কিছু মানুষ তোমাকে পছন্দ করবে না। অথচ এর পেছনে তোমার কোনো অপরাধ কিংবা তাদের ক্ষতি করার ইতিহাসও নাও থাকতে পারে। তবুও তুমি তাদের অপছন্দের মানুষ।
তোমার হাঁটাচলা, কথাবার্তা, ব্যক্তিত্ব কিংবা জীবনযাপনের ধরন—সবকিছুই কারও কারও কাছে অপছন্দনীয় হতে পারে।
কেউ হয়তো তোমাকে অপছন্দ করে, কারণ তুমি তার চেয়ে ভালো কাজ জানো। তুমি জনপ্রিয়, মানুষ তোমাকে ভালোবাসে—সেটাও কারও কারও ঈর্ষার কারণ হতে পারে।
এমনকি তোমার চুলের দৈর্ঘ্য, গায়ের রং কিংবা ব্যক্তিত্বের সামান্য কোনো বৈশিষ্ট্যও কারও অপছন্দের কারণ হয়ে উঠতে পারে।
মনে রেখো, কাউকে অপছন্দ করার জন্য সব সময় তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে হয় না। অনেক সময় ঈর্ষা, হিংসা, প্রতিযোগিতার মনোভাব কিংবা নিজের অপূর্ণতা থেকেই অন্যের প্রতি অপছন্দ জন্ম নেয়।
তাই সবাইকে খুশি করার চেষ্টা করো না। নিজের সততা, যোগ্যতা ও ব্যক্তিত্ব বজায় রেখে নিজের পথে এগিয়ে চলো।
কারণ,মানুষের অপছন্দ তোমার ব্যর্থতার প্রমাণ নয়; বরং অনেক সময় তা তাদের নিজস্ব মানসিকতার প্রতিফলন।
নিজের মতো বাঁচো, নিজের যোগ্যতায় এগিয়ে চলো। অন্যের নেতিবাচক মনোভাব যেন কখনো তোমার আত্মবিশ্বাস ও পথচলার বাধা না হয়ে দাঁড়ায়।

আত্মবিশ্বাস,জীবনবোধ,ইতিবাচকচিন্তা,নিজেরমতো বাঁচা,জীবনকে মানুষের জন্য উৎসর্গ করা, যা অনুপ্রেরণা হয়ে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে আপনাকে বাঁচিয়ে রাখতে পারে
লেখক-

সাংবাদিক ও পরিবেশ কর্মী
চট্টগ্রাম।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর