বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরের নেছারাবাদে নদীভাঙনের ফলে হুমকির মুখে শতবর্ষী গাছ ও ঐতিহ্যবাহী বাজার

Reporter Name / ৯৫ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

।।সাদী মোঃ হিমেল,নেছারাবাদ।।

পিরোজপুরের নেছারাবাদের ঐতিহ্যবাহী সাগরকান্দা বাজার ও শতবর্ষী পাঁচটি রেইনট্রি গাছ নদীভাঙনের হুমকিতে পড়ে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গাবখান নদীর তীরে অবস্থিত প্রাচীন এই হাট ও গাছগুলো রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চাচ্ছে এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়,শত বছরের বেশি পুরোনো সাগরকান্দা হাট নেছারাবাদের অন্যতম ঐতিহাসিক বাজার। হাটের পাশে নদীর তীরে দাঁড়িয়ে থাকা রেইনট্রি গাছগুলো সৌন্দর্য ও পরিবেশের প্রতীক। সাম্প্রতিক ভাঙনে গাছগুলোর গোড়া নদীতে ধসে পড়ছে, ফলে যেকোনো সময় গাছগুলো নদীতে পরতে পারে।

স্থানীয়দের দাবি,বাজারের চারপাশে ভেরিবাঁধ নির্মাণ ও গাছ সংরক্ষণের ব্যবস্থা নিলে এলাকার পরিবেশ, ঐতিহ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড টিকিয়ে রাখা সম্ভব হবে।

স্থানীয় এডভোকেট মো. রুবেল আল মামুন বলেন, এই গাছগুলো আমাদের পূর্বপুরুষের হাতে রোপণ করা। এগুলো ইতিহাস ও ঐতিহ্যের অংশ। নদীভাঙনে সেগুলো এখন ঝুঁকিতে। আমরা চাই সরকার দ্রুত পদক্ষেপ নিক। প্রয়োজনে এলাকাবাসীও সহযোগিতা করবে।

স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব,সাংবাদিক বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সদস্য
জিয়াউদ্দিন তৌহিদ জানান,শত বর্ষের ঐতিহ্য লালিত পরিবেশের ভারসাম্য রক্ষায় কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো শুধু ঐতিহ্যই নাই এ অঞ্চলের পরিবেশের ও মানুষের প্রাণ।এছাড়া সাগরকান্দা হাট আমাদের দাদাদের সময়ে গড়ে ওঠে এবং গাছগুলোও তাঁদের লাগানো। প্রয়োজনে আমরা আরও জায়গা ছাড়তে রাজি। দ্রুত ব্যবস্থা না নিলে শতবর্ষের ঐতিহ্য বিলীন হয়ে যাবে,নষ্ট হবে হাটের সৌন্দর্য ও পরিবেশ।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানি। পরিদর্শনের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গাছ ও হাট রক্ষায় যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর