Headline
বিপ্লব আহমেদ এর “অবহেলার শহরে আমি একা”
ভালোবাসা দিয়ে গড়েছিলাম এক নগর,
স্বপ্নে সাজিয়েছিলাম প্রতিটি ভোর।
কিন্তু তোমার চোখে ছিল না সে আলো,
অবহেলার ছায়ায় ঢেকে গেল ভালো।
আজ দাঁড়িয়ে আছি ভাঙা সেতুর ধারে,
শূন্য হাওয়ায় ভেসে আসে অবহেলার ডাকে।
শব্দহীন কান্না বুক ভরিয়ে যায়,
হৃদয়ের ভেতর ঝড় বয়ে যায়।
যদি ভালোবাসা হতো নিঃশর্ত স্রোত,
তবে কেন পেলাম বিষের ক্ষত?
তুমি রোদ হলে—আমি রইলাম ছায়া,
তুমি দূরে গেলে—আমি হারালাম মায়া।
তবু অদ্ভুত! আমি এখনো তোমায় চাই,
পাষণ্ড হৃদয়ও ডাকে তোমাকেই তাই।
ভালোবাসা যদি হয় ক্ষণস্থায়ী খেলা,
অবহেলার শহরে আমি একা, আমি একা।
এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর




