বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ঠাকুরগাঁও এ সরকারি রাস্তা দখল ও জনদুর্ভোগ

Reporter Name / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

।।সাগর ইসলাম,ঠাকুরগাঁও।।

ঠাকুরগাঁও জেলার হরিপুরের বৃহত্তর যাদুরানী হাটের দক্ষিণ পাশের প্রবেশপথ (ধীরগন্জ ও হরিপুরমুখী) ৪০ মিটার রাস্তা পাকা না হওয়ায় হাজারও মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।সামান্য বৃষ্টিতেই পানি জমে ও গর্ত ভরে যায়, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

রাস্তাটি হরিপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে, যার সিএস রেকর্ড অনুযায়ী চেইনেজ ৩,৪৬০ থেকে ৩,৫০০ মিটার অংশে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এছাড়া সিএস রেকর্ডীয় সরকারি রাস্তা দখল করার অভিযোগ উঠেছে জনৈক আবুল হোসেন ফারুকীর বিরুদ্ধে।
​উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারের রিপোর্ট অনুযায়ী, সরকারি রেকর্ডীয় রাস্তা উদ্ধার এবং মালিকানা জমি ফেরত দেওয়া যেতে পারে।
​আব্দুল হাই নামে এক ব্যক্তি দাবি করেন,বর্তমানে চলমান রাস্তাটি তাঁর মালিকানাধীন জমির উপর দিয়ে গেছে এবং তিনি প্রতিকার না পেয়ে আদালতে মামলা করেন।
​এই মামলায় সহকারী জজ আদালত আব্দুল হাইয়ের পক্ষে রায় দেন এবং রাস্তা উদ্ধার ও জমি বুঝে দেওয়ার জন্য ডিগ্রি প্রদান করেন (৩০/০৭/২০২৪ তারিখে)।
​পরবর্তীকালে, অভিযুক্ত আবুল হোসেন ফারুকীর আপিলের কারণে রাস্তা উদ্ধারের কাজটি মামলা জটিলতায় আটকে যায়।
এই রাস্তা দিয়ে দুটি স্কুলের প্রায় ৫০০ শিক্ষার্থী এবং সাপ্তাহিক হাটের দিন হাজার হাজার মানুষ যাতায়াত করে।বর্ষাকালে এটি চলাচলের অনুপযোগী হয়ে যায়।
এ বিষয়ে ​এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী জানান,রেকর্ডীয় রাস্তাটি উদ্ধার হলে তাঁরা কাজ শুরু করে জনদুর্ভোগ লাঘব করতে পারবেন।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান,তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন। বর্তমানে চলমান রাস্তাটি একজন (আব্দুল হাই) তাঁর মালিকানা জমি দাবি করছেন এবং পার্শ্ববর্তী বাড়ি দিয়ে সরকারি রেকর্ডীয় রাস্তা রয়েছে। উভয় পক্ষের উচ্চতর আদালতে মামলা চলমান থাকায় প্রশাসন এই মুহূর্তে হস্তক্ষেপ করতে পারছে পারছে না। মামলাটির সমাধান হলে এলজিইডি-এর মাধ্যমে রাস্তার কাজ করে দেওয়া হবে।
স্থানীয় জনগণ ও আব্দুল হাইয়ের দাবি, ম্যাপ অনুযায়ী সরকারি রেকর্ডীয় রাস্তাটি উদ্ধার করা হোক এবং এটি পাকা করে দ্রুত জনদুর্ভোগ লাঘব করা হোক।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর