বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে মিডিয়া ব্যক্তিত্বদের অংশগ্রহণে টাইফয়েড টিকা বিষয়ক কনসাল্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে টাইফয়েড টিকা প্রদানের বিষয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস গণ যোগাযোগ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফের আর্থিক সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে পিরোজপুরের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক পরীক্ষিত চৌধুরী।

এসময় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, জেলা প্রেসক্লাব, পিরোজপুরের সভাপতি এম এ জলিল, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর মুক্তবার্তার(সম্পাদক) এস এম সোহেল বিল্লাহ (কাজল) সাধারণ সম্পাদক এস এম আবু জাফর সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন –
টাইফয়েড একটি সংক্রামক রোগ। টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কার্যক্রম সম্পর্কে জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর