সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর জন্য তৈরি হচ্ছে নতুন বাসভবন

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

।।আজ সারাদিন প্রতিবেদক।।
অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই এই নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ওই নির্বাচনে বিজয়ী হয়ে যারা সরকার গঠন করবে, সেই সরকারের যিনি প্রধান হবেন অর্থাৎ প্রধানমন্ত্রী হবেন, তার জন্য নতুন বাসভবন ঠিক করা হয়েছে। জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে হচ্ছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন।

সূত্র জানায়,জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাছাড়া পাশাপাশি অবস্থিত এই দুটি ভবনের মধ্যে যাতায়াতের জন্য দুই স্তরবিশিষ্ট একটি করিডর ও নির্মাণ করা হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর