সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা একটানা ৪ দিন ছুটি পাচ্ছেন

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

।।আজ সারাদিন ডেস্ক।।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এ বছর টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই ছুটির ধারাবাহিকতা শুরু হচ্ছে।

আগামী ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর দিন রয়েছে সরকারি ছুটি। এরপর শুক্রবার ও শনিবার (৩ ও ৪ অক্টোবর) পড়েছে সাপ্তাহিক ছুটি। অর্থাৎ ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটিতে থাকবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর