বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

কক্সবাজারে নবনিযুক্ত ‘কউক’ সদস্য নিয়ে বিতর্ক!

Reporter Name / ৭৭ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) এ সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য রকিয়ত উল্লাহ আওয়ামী রাজনীতির দোসর হওয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে বুধবার কউক চেয়ারম্যান সালাউদ্দিনের সঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কক্সবাজার জেলা নেতৃবৃন্দ এক বিশেষ বৈঠকে মিলিত হন।

এই বৈঠকের নেতৃত্ব দেন সংগঠনের জেলা সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া। সেখানে আলোচনায় উঠে আসে মহেশখালীর সংবাদকর্মী রকিয়ত উল্লাহর রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ, যা নিয়ে ছাত্রসমাজের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

বৈঠকে কউক চেয়ারম্যান স্পষ্ট করে জানান, এই নিয়োগ প্রক্রিয়ায় তার কোনো প্রকার সুপারিশ বা প্রভাব ছিল না। বিষয়টি সরাসরি মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, “যদি অভিযোগগুলো যুক্তিযুক্ত হয় এবং প্রমাণিত হয়, তবে উপদেষ্টার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ছাত্রনেতাদের দাবি ও সাধারণ মানুষের উদ্বেগকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়ে কউক চেয়ারম্যান বলেন, ছাত্রসমাজ সব সময় ইতিবাচক পরিবর্তনের শক্তি। তাদের ন্যায়সঙ্গত দাবিকে তিনি শ্রদ্ধা করেন এবং এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বৈঠকের বিষয়টি ফেসবুকে পোস্ট দিয়ে নিজেই নিশ্চিত করেছেন “২৪ এর জুলাই যুদ্ধা অগ্নিকন্যা” খ্যাত জিনিয়া শারমিন রিয়া।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর