বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাশা বাজার মসজিদ উদ্ভোধন

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা বাজারে নবনির্মিত জামে মসজিদ মুসল্লিদের নামাজ আদায়ের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাস ত্যাগ ও সংযমের মাস। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধি অর্জনের পাশাপাশি সমাজকেও পরিশুদ্ধ করতে হবে। সমাজ থেকে হানাহানি, রাহাজানি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, খোলাফায়ে রাশেদার সোনালি যুগের আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। এই নবনির্মিত মসজিদ শুধু ইবাদতের স্থানই নয়, বরং এলাকায় ইসলামী শিক্ষা ও নৈতিকতার প্রসারে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাজের সম্পদশালী ও বিত্তবান মানুষদের দ্বীনের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের সহযোগিতা ও অর্থ ব্যয়ের মাধ্যমে সমাজে ইসলামের প্রচার ও প্রসার আরও বেগবান হবে এবং দ্বীনি আন্দোলন শক্তিশালী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান মৃধা, পিরোজপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ মিয়া, ইউনিয়ন সভাপতি মাসুদ জাকারিয়া, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি ইমরান মৃধা, চুঙ্গাপাশা বাজার কমিটির সভাপতি শাহাদাত মৃধা, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মসজিদের উন্নতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর