বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আবদুল জলিল

✔আমিনুল ইসলাম / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেতে চলেছেন ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি মেজর মোহাম্মদ আবদুল জলিল, যিনি মুক্তিযুদ্ধের ক্যাটাগরিতে দেশের জন্য গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান পাচ্ছেন।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি এবং একমাত্র সেক্টর কমান্ডার যাকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোনো রাষ্ট্রীয় খেতাব বা পদক দেওয়া হয়নি। তিনি বরিশাল জেলার উজিরপুরে ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। পাকিস্তান সামরিক বাহিনীতে যোগদানের পর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং ৯নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধের পরে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে অগ্রণী ভূমিকা রাখেন এবং রাজনৈতিক জীবনে সক্রিয় থাকেন। ব্যক্তিগত ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে মেজর জলিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি মৃত্যুর আগে ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’ শীর্ষক গ্রন্থ রচনা করেন, যা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে গণ্য করা হয়।মেজর জলিলের মৃত্যু হয় ১৯৮৯ সালের ১৯ নভেম্বর।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর