বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরকে ‘ক্লিন সিটি’ গড়ার ১৮০ দিনের মহাপরিকল্পনা প্রতিমন্ত্রীর; সিন্ডিকেট দমনে কঠোর হুঁশিয়ারি

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি:

‎গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা পিরোজপুরে পা রাখলেন আহম্মদ সোহেল মনজুর সুমন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি ঢাকা থেকে সড়ক পথে পিরোজপুরে পৌঁছান। পিরোজপুরে পৌঁছালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।পরে সার্কিট হাউস প্রাঙ্গনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

‎জেলা সার্কিট হাউসের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় দলীয় ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় পিরোজপুরকে একটি আধুনিক ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে ১৮০ দিনের বিশেষ উন্নয়ন রোডম্যাপ ঘোষণা করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।
প্রতি‎​মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে বড় দায়িত্ব দিয়েছেন, তা কাজে লাগিয়ে পিরোজপুরের অবহেলিত জনপদগুলোর উন্নয়নে আমি কাজ করতে চাই। আগামী ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের লক্ষ্যে আমরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে পরিকল্পনা গ্রহণ করেছি।” তিনি আরও বলেন, রমজান মাসে বাজার সিন্ডিকেট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোনোভাবেই বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে তিনি প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেন।

এছাড়াও তিনি বলেন ​”আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, তার প্রতিদান আমি পিরোজপুরের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে চাই।”

‎​পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত,জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর