Headline
পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত মাসুদ সাঈদী বিজয়ী
শাহিন ফকির :
পিরোজপুর ১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।
পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে মাসুদ সাঈদী ১৩২৬৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১০৭১০৫ ভোট।
১৯৯৬ আর ২০০১-এর নির্বাচনে এই আসনে জামায়াতের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।
এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর












