বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

জনসমাগমে মুখরিত তানভীর আহমেদ রবিনের পথসভাঃজনগনের ভালোবাসায় সিক্ত রবিন

।।আমিনুল ইসলাম।। / ৯৭ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

“বৈষম্যের অবসান হবে”–তানভীর আহমেদ রবিন

ঢাকা-৪ আসনে নির্বাচনে জনসমাগম ও উচ্ছ্বাস ক্রমেই বেড়েই চলেছে। বিপুল জনসমাগম, উচ্ছ্বাস এবং স্লোগানে মুখর পূর্ব মোহাম্মদবাগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব তানভীর আহমেদ রবিনের নির্বাচনী পথসভা।

এরই ধারবাহিকতায় ৫৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক সভায় এলাকা তৈরি হয় রাজনৈতিক উদ্দীপনার পরিবেশ, যেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়ে সভাকে প্রাণবন্ত করে তোলেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ঢাকা-৪ আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিন। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীও সভায় উপস্থিত ছিলেন। সভাস্থল জনসমাগমে মুখর হয়ে উঠেছে, যা নির্বাচনী উত্তাপকে আরও তীব্র করেছে।

তানভীর আহমেদ রবিন উল্লেখ করেন, রাজধানীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ঢাকা-৪ দীর্ঘদিন ধরে অন্যতম অবহেলিত। তিনি বলেন, “আমার পিতা সাবেক সফল এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সালাউদ্দিন সাহেবের সময়ে ঢাকা-৪ আসনে উন্নয়নের একটি ধারা তৈরি হয়েছিল। কিন্তু বিগত ১৮ বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে এলাকাবাসী মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।”

তিনি আরও যোগ করেন, “সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও আমরা আজও গ্যাস, বিদ্যুৎ, পানির মতো মৌলিক সুবিধা পাইনি। অথচ নিয়মিতভাবে বিল ও হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছি। এই বৈষম্যের অবসান ঘটানো অত্যন্ত জরুরি।”

পথসভায় তানভীর আহমেদ রবিন তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। তিনি জানান, নির্বাচিত হলে ঢাকা-৪ আসনের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

অবকাঠামো ও নাগরিক সুবিধা: জলাবদ্ধতা দূরীকরণ, আধুনিক নিকাশী ব্যবস্থার উন্নয়ন, গ্যাস ও সুপেয় পানি সরবরাহ, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং যানজট নিরসন। এছাড়া খেলার মাঠ, সরকারি কমিউনিটি সেন্টার, কবরস্থান ও ঈদগাহ স্থাপন।

আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা: মাদক ও সন্ত্রাস নির্মূলের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, কিশোর গ্যাং নির্মূল করা, এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া।

সামাজিক উন্নয়ন: শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং তরুণ সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন। এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের সমস্যা সমাধানে তানভীর আহমেদ রবিনের প্রতি তাদের আশা ও সমর্থন প্রকাশ করেন

পথসভা শেষে প্রার্থী নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর