বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়-অধ্যক্ষ আলমগীর হোসেন

।।আমিনুল ইসলাম।। / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে ধানের শীষের সপক্ষের গণজোয়ার সৃষ্টি করতে এক প্রচার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম খাঁনের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পিরোজপুর – ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।
‎এ সময় আরো উপস্থিত ছিলেন কদমতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম সেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল সেখ প্রমূখ।
‎কদমতলা বাজার সংলগ্ন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।
‎​আলোচনা সভার আগে কদমতলার প্রধান প্রধান সড়কে একটি মিছিল বের করা হয়। ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে নির্ধারিত সভাস্থলে এসে শেষ হয়।
‎​সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। দেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায় আছে। কদমতলাবাসীর এই অভূতপূর্ব সাড়া প্রমাণ করে যে, তারা উন্নয়নের ধারা ও অধিকার আদায়ে ধানের শীষের সঙ্গেই আছে।” তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার এবং ভোট গণনার শেষ সময় পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করার আহ্বান জানান।
‎কদমতলা​ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলেন, “কদমতলা বরাবরই ধানের শীষের ঘাঁটি। আমরা প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি। কোনো ষড়যন্ত্রই সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত গণজোয়ার থামাতে পারবে না।”


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর