বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

বাবার কোদালের আঘাতে প্রাণ গেল ছেলের

।।যশোর প্রতিনিধি।। / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

যশোরের চৌগাছা উপজেলায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

নিহত যুবকের নাম তরিকুল ইসলাম (৩৫)। তিনি চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজ বাড়ির সামনে একটি মুদি দোকানে বসে থাকার সময় তরিকুল ইসলাম হঠাৎ ঘুমিয়ে পড়েন। দোকানে থাকা ক্রেতারা চলে যেতে থাকলে বিষয়টি দেখে ক্ষিপ্ত হন তার পিতা রবিউল ইসলাম। একপর্যায়ে রাগের বর্শ্ববর্তী হয়ে তিনি কোদাল দিয়ে ঘুমন্ত ছেলের মাথায় আঘাত করেন।

পরে গুরুতর আহত অবস্থায় তরিকুল ইসলামকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর