বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুর সদর কদমতলা পোরগোলা ৯নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন

Reporter Name / ২১৬ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার ২নং কদমতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের পোরগোলা এলাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই কার্যালয়ের যাত্রা শুরু হয়।
‎৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ​এনামুল হক সরদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ রুবেল সরদারের সঞ্চালনায়,
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং কদমতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম,
‎​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম খান, সাবেক সাধারণ সম্পাদক হারুন শেখ, সহ-সভাপতি আব্দুর রহিম শেখ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল শেখ,কদমতলা ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এস.এইচ সেখ হাসিব
‎​বক্তারা তাদের বক্তব্যে বলেন, “তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই কার্যালয়টি মাইলফলক হিসেবে কাজ করবে। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে জাতীয়তাবাদী শক্তিকে এই ওয়ার্ড থেকে আরও শক্তিশালী করতে হবে।” বক্তারা সকলকে ভেদাভেদ ভুলে  তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
‎​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং দলের শীর্ষ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর