বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

এসিল্যান্ডের নেতৃত্বে অভিযানঃপিরোজপুরে সিও অফিস মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ

Reporter Name / ৬৫ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি:

‎​পিরোজপুর শহরের যানজট নিরসন এবং জনসাধারণের চলাচলের পথ সুগম করতে সদর উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সিও অফিস মোড় এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার(১৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল – আমিন -এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
‎​
‎​দীর্ঘদিন ধরে সিও অফিস মোড় এবং এর আশপাশের ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে যানজট ও জনদুর্ভোগ চরমে পৌঁছেছিলো। নিয়মিত যাতায়াতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জেলা প্রশাসনের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে বেশ কিছু অস্থায়ী দোকান এবং ফুটপাত দখলকারী অবৈধ কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।
‎​
‎​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল- আমিন বলেন -‎​”জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি জায়গা দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। সিও অফিস মোড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে যানজট মুক্ত রাখা আমাদের সকলের দ্বায়িত্ব।এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং যারা পুনরায় দখল করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

‎​স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, সিও অফিস মোড়ে অবৈধ দখলের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হতো। এই উচ্ছেদের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
‎​অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্ছেদকৃত জায়গা যেন পুনরায় দখল না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর