বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে ব্র্যাকের শিক্ষা তরী পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু সাঈদ

Reporter Name / ৪৪ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

“পিরোজপুরে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছেন ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী”

সোমবার(০৫ জানুয়ারি) পিরোজপুর সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্স দামোদার খালে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে গণিত, বিজ্ঞান ও মূল্যবোধ বিষয়ে তিনটি তরী শিক্ষার্থীদের প্রদর্শনের জন্য উন্মোক্ত করা হয়।সকালে উক্ত শিক্ষা তরী প্রদর্শনের জন্য উদ্বোধন করেন পিরোজপুর এর জেলা প্রশাসক আবু সাঈদ।জেলা প্রশাসক তরী তিনটি পরির্দশন করেন এবং গণিত, বিজ্ঞান ও মূল্যবোধের মৌলিক বিষয়গুলো প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সহজে বোঝার ও হাতে কলমে শেখার ব্যবস্থা দেখে অভিভূত হন এবং এ কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুর রহমান মামুন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর মোঃ হাসিবুল ইসলাম ও হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত শিক্ষা তরী তিনটি আগামী ১০ দিন সেখানে অবস্থান করবে এবং সকাল ১০:০০ টা হতে বিকাল ০৪:০০ টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উন্মোক্ত থাকবে ।
এই প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষণ, গণিতের সূত্রসমূহ এবং শিশুদের মানবিক ও মূল্যবোধ বিষয়ক বিভিন্ন বিষয় হাতে কলামে দেখতে ও শিখতে পারছে।

উল্লেখ্য ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ভাসমান এই শিক্ষা তরী সুনামগঞ্জ জেলা থেকে কার্যক্রম শুরু করে বিভিন্ন জেলা পরিভ্রমন করে এখন পিরোজপুর জেলায় অবস্থান করছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর