বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরের ৩ টি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ,৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া পিরোজপুর-৩ আসনের দুইজন প্রার্থীর ক্ষেত্রে সঠিক কাগজপত্র দাখিল সাপেক্ষে মনোনয়ন বৈধ করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে তিনটি সংসদীয় আসনের জন্য পৃথক পৃথক সময়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

যাচাই-বাছাইয়ে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুজ্জামানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

এছাড়াও পিরোজপুর-৩ আসনে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না থাকায় পরবর্তীতে সেগুলো দাখিল সাপেক্ষে মনোনয়ন বৈধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, ‘পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং পিরোজপুর-৩ আসনের দুইজন প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর