সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

পিরোজপুর সদর উপজেলার নরসুন্দরদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার নরসুন্দরদের সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে,মঙ্গলবার (১৬ ই সেপ্টেম্বর) পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃআলাউদ্দিন ভূঁইয়া জনি,মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃমোঃ গোলাম মোর্তুজা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ।

উক্ত অনুষ্ঠানের উদ্দেশ্য নরসুন্দরদের পেশার ইতিহাস ঐতিহ্যকে জানা, নরসুন্দরদেরর পেশাগত উৎকর্ষ বৃদ্ধি করা এবং নরসুন্দর ও সেবা গ্রহীতা উভয়ের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি।

এ সময় মূল প্রবন্ধ উপস্থাপক ঢাকা মোহাম্মদ গোলাম মর্তুজা সকল নরসুন্দর ও সেবা গ্রহীতাদের স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় অনুষ্ঠানের অতিথিবৃন্দরা নরসুন্দরদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং প্রয়োজন অনুযায়ী তাদের সকল সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন।

সবশেষে উপস্থিত সকল নরসুন্দরদের হাতে দুটি করে অ্যাপ্রোন গাউন ও তাদের সনদ প্রদান করা হয়।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর