বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

১০ হাজার টাকার চুক্তিতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন, গ্রেপ্তার ১

।।লক্ষীপুর প্রতিনিধি।। / ২৭ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে ১০ হাজার টাকার চুক্তিতে আগুন দেওয়ায় মো. রুবেল (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

পুলিশ সুপার জানান, অভিযুক্ত মো. রুবেল লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর গ্রামের ব্যাপারী বাড়ির বাসিন্দা। তিনি মৃত আব্দুল হাসেমের ছেলে এবং সাবেক সদর উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ হাকিমের বড় ভাই।

এসপি আবু তারেকের দাবি অনুযায়ী, প্রয়াত সাবেক সংসদ সদস্য শাহাজাহান কামালের এপিএস শিশুল চক্রবর্তীর নির্দেশে ১০ হাজার টাকার বিনিময়ে জেলা নির্বাচন অফিসে আগুন দেন রুবেল। আগুন দেওয়ার আগে তাকে ২ হাজার টাকা দেওয়া হয় এবং ঘটনার পর বাকি ৮ হাজার টাকা পরিশোধ করা হয়।

 

পুলিশ জানায়, অভিযুক্ত রুবেলের ছোট ভাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে বিদ্যুৎ অফিসের চাকরি হারান। দীর্ঘদিন বেকার থাকার সুযোগ নিয়ে রুবেলকে অর্থের লোভ দেখিয়ে এ কাজে ব্যবহার করা হয়।

ঘটনার পর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে রুবেলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে তিনি অগ্নিসংযোগের বিষয়টি স্বীকার করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে মুখোশ পরা এক যুবক লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দেয়। ঘটনার পর অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে অভিযুক্ত রুবেলকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর