Headline
দেশে ফেরার পর তারেক রহমানের ফেসবুক পোস্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর দেওয়া ওই পোস্টে তিনি লিখেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’
পোস্টে তারেক রহমান দুটি ছবিও যুক্ত করেন। একটিতে তাঁকে উড়োজাহাজের ভেতরে বসে থাকা অবস্থায় দেখা যাচ্ছে। অন্য ছবিটিতে তাঁর সঙ্গে স্ত্রী জুবাইদা রহমানও রয়েছেন।
১৭ বছর পর দেশের মাটিতে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
আজ বেলা ১১টা ৫০ মিনিটে তারেক রহমানের ঢাকায় অবতরণের কথা রয়েছে।
এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর












