বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

চুপ থাকো তুমি‌!’- এজলাসে এনবিআর এর আলোচিত সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী

Reporter Name / ৬৯ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

।।জিয়াউর রহমান।।

সাবেক রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ দুর্নীতির অভিযোগে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে দুর্নীতির মামলায় রিমান্ড শুনানি হয় । রিমান্ড শুনানি চলাকালে লায়লা কানিজ তার স্বামী মতিউর রহমানকে এসব কথা বলেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ আদেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার আসামিদের তিন দিন রিমান্ডে নিতে আবেদন করেন। ওই দিন বিচারক রিমান্ড শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর (রোববার) তারিখ ধার্য করেন। এই রিমান্ড শুনানি উপলক্ষে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়।

রিমান্ড শুনানির সময় মতিউর রহমান আদালতের কাছে কিছু বলতে চাইলে তার স্ত্রী লায়লা কানিজ ধমক দিয়ে বলেন, ‘চুপ থাকো তুমি, তোমার জন্য এসব হয়েছে!’ এরপরে মতিউর রহমান আর আদালতে কিছু বলেননি।

এ বিষয়ে মতিউর রহমানের আইনজীবী জানান, আদালতের কাছে আসামি মতিউর রহমান কিছু বলতে চাইলে তার স্ত্রী লায়লা কানিজ তাকে ধমক দেন।

শুনানি শেষে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে এক দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

মামলার নথি থেকে জানা গেছে, উল্লেখ্য গত ৬ জানুয়ারি ফারজানা রহমানের নামে ২ কোটি ৪৫ লাখ টাকা তথ্য গোপন এবং ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে।মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর