বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

জুম’আর দিনের ফযীলত

মুহাম্মাদ মাসুম বিল্লাহ আযীযাবাদী / ২৬ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

■■ জুম’আর দিনের ফযীলতঃ
উম্মতে মুহাম্মদীর জন্য জুম’আর দিনের ফযীলত সমূহঃ
●● ০১) সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুম’আর দিন হল সর্বোত্তম দিন। এ দিনে যা কিছু ঘটেছিল তা হলঃ
●▪(ক) এই দিনে আদম (আঃ) কে সৃষ্টি করা হয়েছিল।
●▪(খ) এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল
●▪(গ) একই দিনে তাঁকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল।
—–[মুসলিমঃ৮৫৪]।
●▪(ঘ) একই দিনে তাঁকে দুনিয়াতে পাঠানো হয়েছিল।
●▪(ঙ) এই দিনেই তাঁর তওবা কবুল করা হয়েছিল।
●▪(চ) এই দিনেই তাঁর রূহ কবজ করা হয়েছিল।
—–[আবু দাউদঃ১০৪৬]।
●▪(ছ) এই দিনে শিঙ্গায় ফুঁক দেওয়া হবে।
●▪(জ) এই দিনেই কি’আমত হবে।
●▪(ঝ) এই দিনেই সকলেই বেহুঁশ হয়ে যাবে।
—–[আবু দাউদঃ১০৪৭]।
● (ঞ) প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, আকাশ, পৃথিবী, বাতাস, পর্বত ও সমুদ্র এই দিনটিকে ভয় করে।
—–[ইবনে মাজাহঃ১০৮৪, ১০৮৫; মুয়াত্তাঃ৩৬৪]।

●● ০২) উম্মতে মুহাম্মদীর জন্য এটি একটি মহান দিন। এ জুম’আর দিনটিকে সম্মান করার জন্য ই|হু|দী-না|সারা|দের উপর ফরজ করা হয়েছিল; কিন্তু তারা মতবিরোধ করে এই দিনটিকে প্রত্যাখ্যান করেছিল। অতঃপর ই|হুদী|রা তাদের জন্য শনিবারকে, আর খ্রি|স্টা|নরা রবিবারকে তাদের নিজেদের ইবাদতের দিন বানিয়েছিল। অবশেষে আল্লাহ তা’আলা এ উম্মতের জন্য শুক্রবারকে মহান দিবস এবং ফযীলতের দিন হিসেবে দান করেছেন। আর উম্মাতে মুহাম্মদী তা গ্রহন করে নিল।
—[বুখারী ৮৭৬, ইফা ৮৩২, আধুনিক ৮২৫; মুসলিমঃ ৮৫৫]
●● ০৩) জুম’আর দিন হল সাপ্তাহিক ঈদের দিন।
—-[ইবনে মাজাহঃ ১০৯৮]
●● ০৪) জুম’আর দিনটি ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনের চেয়েও শ্রেষ্ঠ দিন। এ দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদা সম্পন্ন।
—–(মুসনাদে আহমদঃ৩/৪৩০; ইবনে মাজাহঃ১০৮৪)

●● ০৫) জুম’আর দিনে এমন একটি সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে যা চায়, তা-ই তাকে দেওয়া হয়। আর এ সময়টি হল জুম’আর দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত।
—[বুখারীঃ৯৩৫, ইফা ৮৮৮, আধুনিক ৮৮২; মুসলিমঃ৮৫২]
●● ০৬) জুম’আর রাতে বা দিনে যে ব্যক্তি মারা যায় মহান আল্লাহ তায়ালা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন।
—-[তিরমিযীঃ১০৭৮]
●● ০৭) জান্নাতে প্রতি জুম’আর দিনে জান্নাতীদের হাট বসবে। জান্নাতী লোকেরা সেখানে প্রতি সপ্তাহে একত্রিত হবেন। তখন সেখানে এমন মনমুগ্ধকর হাওয়া বইবে, যে হাওয়ায় জান্নাতীদের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যাবে এবং তাদের স্ত্রীরা তা দেখে অভিভূত হবে। অনুরূপ সৌন্দর্য বৃদ্ধি স্ত্রীদের বেলায়ও হবে।
—–[মুসলিমঃ২৮৩৩, ৭১/৭৫৩


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর