বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে জাতীয়তাবাদী মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

‎পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-এর উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত নেতৃবৃন্দের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়।

‎জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগমের সভাপতিত্বে এবং সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফারজানা হক ও পৌর মহিলা দলের আহ্বায়ক শাহানা আকতারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত ও সাবেক সদস্য কামরুজ্জামান চান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না সুলতানা।

‎এ সময় বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নারী নেত্রীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে মহিলা দলের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর