বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

কাউখালীতে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপি নেতা লাঞ্ছিত

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুরের কাউখালী উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মাদ লাঞ্ছিত হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার সদরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিতে যান দলের নেতা-কর্মীরা। এ সময় সেখানে থাকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মাদকে প্রথমে ফুল দিতে বাধা দেন। এরপর তাঁরা তাঁকে লাঞ্ছিত করেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন বলেন, ‘দ্বীন মোহাম্মাদকে শুধু শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়া হয়েছে। তাঁকে লাঞ্ছিত করা হয়নি। দ্বীন মোহাম্মদ ইউপি নির্বাচনে আমার নৌকা মার্কার বিরোধিতা করেছেন।’। তাই তাঁকে ফুল দিতে নিষেধ করা হয়েছে মাত্র। এ বিষয়ে দ্বীন মোহাম্মাদ বলেন, ‘আমি ভোরে ফুল দিতে শহীদ মিনারে যাওয়ার পর আমিনুর রশিদ মিল্টন আমাকে ফুল দিতে বাধা দেন। এ সময় আমাকে সে নিজে ও তার ক্যাডার বাহিনী দিয়ে শহীদ মিনারের বেদীতে উঠতে বাধা দেয় এবং লাঞ্ছিত করা হয়।’
কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, বিএনপি নেতা দ্বীন মোহাম্মাদকে ফুল দিকে বাধা দেওয়া রাজনৈতিক কোনো বিরোধের জেরে নয়। ইউপি নির্বাচনে কাউখালী সদর ইউনিয়নের পরাজিত নৌকার প্রার্থী আমিনুর রশিদের বিরোধিতা করেছেন দ্বীন মোহাম্মাদ। এর জেরে এ ঘটনা ঘটাতে পারে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর