বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর লুটপাট,হামলায় আহত-২

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

।।মোঃ রাকিবুল ইসলাম,পূর্বাচল।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ গ্রামে অটোরিকশার পার্টস ব্যবসায়ী সম্ভু সরকারের বাড়িতে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী ও তার ভাতিজি জামাতা গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ৮-১০ জন সন্ত্রাসী দা, চাপাতি, লোহার রড ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সম্ভু সরকারের বাড়িতে হামলা চালায়। তারা বসতঘরের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।

হামলার সময় সন্ত্রাসীরা সম্ভু সরকার ও রনি সরকারকে কুপিয়ে জখম করে। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সম্ভু সরকার বাদী হয়ে একই এলাকার মনিন্দ সরকার, তপু সরকার, বাদশা মিয়া ও দিলিপ সরকারসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর