বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ পালন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাতসহ নানা কর্মসূচি নেওয়া হয়।

মঙ্গলবার(১৬ ডিসেম্বর)দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পিরোজপুর শহরের বলেশ্বর ঘাটে অবস্থিত শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ তুলে ধরেন। তারা দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর