সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

জিয়ানগরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিয়ানগর উপজেলার বালিপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
‎
‎বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জনাব মোঃ শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
‎
‎এছাড়াও বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মাষ্টার হাফিজ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আঃ জলিল এবং সিনিয়র সহ-আহবায়ক মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ বয়াতি)।
‎
‎অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। বিএনপির শক্তি হলো জনগণ। এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে দলে সম্পৃক্ত করে আন্দোলনকে বেগবান করা হবে।
‎
‎তিনি আরো বলেন, আমাদের প্রত্যেককে নতুন উদ্যমে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর