বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

মঠবাড়িয়ায় মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার

।।পিরোজপুর প্রতিনিধি।। / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল অ্যাপস খুলে কিশোর-কিশোরিদের আর্থিক মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় সোমবার (৮ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী মো. মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় সাইবার অপরাধ আইনে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃত মো. জসীম উদ্দিন (৪৫) ও তার স্ত্রী শারমীন আক্তারকে (৩৫) আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তারা ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের বাসিন্দা।

থানা ও স্থানীয় সূত্র জানায়, হরিণপালা গ্রামের নূরুল ইসলামের ছেলে জসীম উদ্দিন ও তার স্ত্রী শারমীন ‘এমবি’ নামের একটি মোবাইল অ্যাপস খুলে এলাকার কয়েক শ কিশোর-কিশোরীকে রেজিস্ট্রেশন করান। অ্যাপসটিতে লোভনীয় বোনাস ও প্রতিদিনের মুনাফার প্রতিশ্রুতি দিয়ে তারা ৩ হাজার টাকা থেকে শুরু করে মোটা অঙ্কের টাকা জমা নিতে থাকে। প্রতিদিন বোনাস পাওয়ার প্রলোভনে স্থানীয় বহু কিশোর-কিশোরী অ্যাপসটিতে টাকা বিনিয়োগ করে।

সোমবার (৮ ডিসেম্বর) হঠাৎ অ্যাপসটি অচল হয়ে পড়লে গ্রাহকরা টাকা ফেরত পাওয়ার জন্য ওই দম্পতির কাছে যায়। এ সময় তারা আরও ১০ হাজার টাকা দিলে অ্যাপস পুনরায় চালু হবে বলে জানায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগীরা দম্পতিকে ঘেরাও করে এবং ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানায়।

পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, অভিযুক্ত দম্পতি সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর