পিনাকী পাওয়ারে আগুনে দগ্ধ ৩
ঢাকার কুড়িলের পিনাকী পাওয়ার লিমিটেডে রাতের দিকে গ্যাস বিস্ফোরণে দুই ইঞ্জিনিয়ার ও একজন হেলপার দগ্ধ হয়েছেন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের চিকিৎসা চলছে।
দগ্ধ দুই ইঞ্জিনিয়ারসহ তিনজনকে শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দগ্ধ অবস্থায় তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন– ইঞ্জিনিয়ার মো. মাসুদ (৬০), ইঞ্জিনিয়ার শামসুদ জোহা (২২) ও গাড়ির হেলপার মো লুৎফর (৩০)।
তাঁদের হাসপাতালে নিয়ে আসা মেকানিক্যাল টেকনিশিয়ান মোহাম্মদ জাফর বলেন, ‘আমরা কুড়িল কাজীবাড়ি এলাকায় ‘পিনাকী পাওয়ার লিঃ’(গ্যাস সাপ্লাই)কোম্পানিতে চাকরি করি।গতরাতে আমাদের দুই ইঞ্জিনিয়ার কর্মরত অবস্থায় হঠাৎ গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে দুই ইঞ্জিনিয়ার ও গাড়ির হেলপারসহ মোট তিনজন দগ্ধ হন।পরে রাতের দিকেই তাঁদের জাতীয় বার্নে নিয়ে গেলে দুই ইঞ্জিনিয়ারকে হাসপাতালে ভর্তি করানো হয়। অপরজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে….












