বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

দুমকিতে অটোরিকশা চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

।। জাকির হোসেন হাওলাদার।। (পটুয়াখালী প্রতিনিধি) / ৪৩ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিভিন্ন এলাকার ও রুটের অটোরিকশা চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তরুন সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা হিরন খান। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়াডে নিজ বাড়িতে উপজেলার বিভিন্ন এলাকার অটোরিকশা চালকেদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এই শীত বস্ত্র বিতরণ পরবর্তীতেও অব্যহত থাকবে বলে যানান তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এড. রিয়াজ খান আরন্য, দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সেহেল রানা হিমু, সরকারি জনতা কলেজের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান, এছাড়াও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এ সময়ে অটোচালকরা সন্তোষ প্রকাশ করে বলেন এই শীতের মৌসুমে ঠান্ডায় অটো চালাতে কষ্ট হয় আমরা শীতের সোয়েটার পেয়ে অনেক আনন্দিত। অপর একজন বলেন দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর