বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম

।।বিনোদন প্রতিবেদক।। / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

হাসপাতালে ভর্তি ছোটপর্দার অভিনেতা তিনু করিম। গত ২৪ নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে বুধবার (৩ ডিসেম্বর) শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশীন। তিনি জানান, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনু করিম। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর মাঝে শরীরের অবস্থা একটু ভালো হলে তাঁকে কেবিনে দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার (৩ ডিসেম্বর) রক্তচাপ ও সুগার লেভেল কমে জ্ঞান হারান অভিনেতা। এরপর প্রথমে আইসিইউ এবং অবশেষে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাঁকে।

হুমায়রা নওশীন বলেন, ‘সবাই আমার সন্তানের বাবার জন্য দোয়া করবেন, যাতে তিনি আমাদের মাঝে ফিরে আসেন।’

জানা যায়, অভিনেতার ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

প্রসঙ্গত, দুই যুগ ধরে নাটক-চলচ্চিত্রে কাজ করছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তিনি টিভি নাটকে অভিষেক করেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় নাম লেখান এই অভিনেতা। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর