পিরোজপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন
শাহিন ফকির :
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি,সামাজিক আগ্রগতি ত্বরান্বিত করি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পিরোজপুরের আয়োজনে ৩৪ তম আন্তর্জাতিক এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ পালিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর)সকাল ১০.৩০ মিনিটে পিরোজপুর জেলা সার্কিট হাউস এর সামনে থেকে একটি র্যালি বের হয়ে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা ও সহায়ক উপকরন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ইকবাল কবির এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
এছাড়াও উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস তানজিলা কবির ত্রপা,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূইয়া জনি,পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোহাম্মদ আবদুল আউয়াল,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল, সহকারী পরিচালক জাকির হোসেন হাওলাদার,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পিরোজপুর প্রিয়ংবদা ভট্টাচার্য,ব্রাক পিরোজপুর এর রিজিওনাল ম্যানেজার উর্মি ভাদুড়ী,সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ভান্ডারিয়া এর প্রধান শিক্ষক অমল চন্দ্র কির্তনীয়া প্রমুখ।
বক্তারা বক্তব্যে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের সাথে ভালো ব্যবহার ও তাদের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা দেয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে প্রতিবন্ধীদের সহযোগিতা করবো।












