বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও সদগায়ে জারিয়া করেছেন অধ্যক্ষ আলমগীর হোসেন

Reporter Name / ২৩৮ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পিরোজপুরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সদগায়ে জারিয়া হিসেবে ছাগল বিতরণ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন তার ব্যক্তিগত পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ধারাবাহিকভাবে ছাগল বিতরণ করা হয়। অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষ থেকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলামিন হোসেন সহ স্থানীয় আরও অনেকে।

এসময় দক্ষিণ জীবগ্রাম (বাবলা) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ফরাজি বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং গাজীপুর নেছারিয়া এতিমখানায় ছাগল বিতরণ করা হয়। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর