সারাদিনের জনমত-এ কী দেখলেন আমিনুল!
এটা কী দেখলাম! মানে আমার বুক এখনো ধরফর করছে। ঢাকার সরকারি মাতুয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য হাসপাতালে কোন রোগী গেলে ওই হাসপাতালের গার্ড, ড্রাইভার এবং অন্যান্যরা মিলে ওই রোগীকে পাশের প্রাইভেট হাসপাতালে ভর্তি করার জন্য বলে থাকেন। কেন বলে জানেন?
কারন এরা কমিশন পায়! রোগী প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা! আর রোগীর অবস্থা যত খারাপ,কমিশন তত বেশি!রোগী যত বেশি দিন হাসপাতালে থাকবে; কমিশনের পরিমাণ সেভাবে বাড়তে থাকে! আর এই পুরো প্রক্রিয়ার মূল হোতা কে জানেন?
ওই সরকারি হাসপাতালের পরিচালক। কারন পাশের প্রাইভেট হাসপাতালটি উনার নিজের। এই হাসপাতালের নাম- ‘বাংলাদেশ নবজাতক হাসপাতাল।’ এই হচ্ছে বাংলাদেশে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা। ওই বেসরকারি হাসপাতালে গেলেও কি আদৌ চিকিৎসা পাওয়া সম্ভব? যেখানে এভাবে কমিশন বাণিজ্য করে রোগী ভর্তি করানো হয়!
আমরা সাধারণ মানুষরা কোথায় যাব? আমাদের তো এরা মানুষই মনে করে না। টাকা বানানোর মেশিন মনে করে। আস্ত দেশটাকে এরা ভাগাড় বানিয়ে রেখেছে। এই হাসপাতালের পরিচালকের উপযুক্ত শাস্তি দাবি করছি। ভবিষ্যতে আর কেউ যাতে এমন কাজ করার সাহস না পায়। আর আপনারা কেউ ওই প্রাইভেট হাসপাতালে যাবেন না।বর্জন করুন এই হাসপাতালটিকে।এদের শিক্ষা হোক।












