বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে “জয় বাংলা” শ্লোগান দিয়ে যুবদল নেতাকে মারধরের অভিযোগ

Reporter Name / ৫২ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন যুবদল আহ্বায়ক কাইয়ুম মাতুব্বরকে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সোমবার (১ ডিসেম্বর) সকালে কাইচাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাইয়ুম মাতুব্বর কাইচাইল নতুন বাজারের রুহুল আমিনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কাইচাইল গ্রামের বাসিন্দা ও সিআইডির মাদারীপুর জোনে কর্মরত পুলিশ কর্মকর্তা আজগর আলী ছুটিতে বাড়িতে এসে বাজারে উপস্থিত হন। অভিযোগ রয়েছে,তিনি সেখানে এসে হঠাৎ উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।কাইয়ুম মাতুব্বর তাকে এভাবে স্লোগান না দিতে অনুরোধ করলে আজগর আলী ও তার সহযোগীরা কাইয়ুমের ওপর চড়াও হয়ে মারধর করেন।
আহত যুবদল নেতা কাইয়ুম মাতুব্বর বলেন, ‘আমি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ আজগর ও তার সহযোগীরা এসে স্লোগান দেয়। আমি নিষেধ করলে তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আজগর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ছুটিতে বাড়িতে এসেছিলাম। সকালে বাজারে গিয়ে দেখি দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক চলছে। আমি উপস্থিত হয়ে সবাইকে চুপ থাকতে বলি। পরে বাড়িতে এসে শুনি আমি তাদের মেরেছি। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর