বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

সুদের টাকা না দেয়ায় সাবেক বিজিবি সদস্যকে হত্যা;গ্রেপ্তার ১

।।বিশেষ প্রতিনিধি।। / ৬৮ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নোয়াখালীর সোনাইমুড়ীতে সুদের টাকা পরিশোধ করতে না পারায় অবসরপ্রাপ্ত বিজিবি (তৎকালীন বিডিআর) সদস্য ও ব্যবসায়ী আব্দুর রহিমকে পিটিয়ে হত্য ঘটনায় এজাহারনামীয় আসামি মোঃইসমাইল হোসেন দিদারকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব।
আজ রোববার (৩০ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে দুপুরে সোনাপুর ইউনিয়নের নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে মামলার ৮নং আসামি মো. ইসমাইল হোসেন দিদার (৪০) কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার নারায়ণভট্ট গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত মুখলেছুর রহমানের ছেলে।

নিহত আব্দুর রহিম লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে।
সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারে মিতালী বেকারির মালিক হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছিলেন।
পরিবারের সূত্র জানায়, পিলখানা ট্র্যাজেডির সময় আব্দুর রহিম সরাইলে দায়িত্বে ছিলেন। ওই ঘটনার পর তিনি চাকরিচ্যুত হন এবং ৯ মাস কারাভোগ করেন। পরে আরেক সাবেক বিজিবি সদস্যকে নিয়ে আমিশাপাড়া বাজারে বেকারি ব্যবসা শুরু করেন।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, দিদারসহ কয়েকজনের সঙ্গে রহিমের ব্যবসায়িক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার সকাল ১০টার দিকে দিদার ও তার সহযোগীরা রহিমকে দোকান থেকে বের করে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে বিভিন্ন স্থানে নিয়ে ধারাবাহিকভাবে বেধড়ক মারধর করা হয়।
একপর্যায়ে তাকে নুর মোহাম্মদ বেডিং স্টোর নামের তুলার দোকানে আটকে রেখে সাদা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেয়া হয়।

আব্দুর রহিম গুরুতর আহত অবস্থায় দীঘিরজান মসজিদে পৌঁছে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে মসজিদের বারান্দায় রাখেন।সেখান থেকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়। রাত সোয়া ২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সোনাইমুড়ী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর