সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

মাসুদ সাঈদীর সাথে পিরোজপুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

বুধবার (১০সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার সম্পাদক অধ্যাপক সোহরাব হোসাইন জুয়েল এর সভাপতিত্বে ও পরিচালনায় জেলা মিডিয়া বিভাগের উদ্যোগে জামায়াত ইসলামী মনোনীত পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন,২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে, পিছিয়ে পড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমি আপনাদের সহ সকলের সহযোগিতা কামনা করছি। ৫ আগস্ট এর পর থেকে এখন পর্যন্ত আমি যা যা করেছি তার কিছু অংশ আমি আপনাদের সামনে পেশ করতে চাই।

পিরোজপুর পৌরসভার ১০০ বছরেরও বেশি পুরনো একটি পৌরসভা হলো এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড বলতে কিছুই নেই। এখানে একক শাসনের নামে শোষণ করে জনগণের টাকায় উন্নয়ন না করে পকেট ভারী করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এখানে চলাচলের অনুপযোগী ৮ থেকে ১০ ফুট চওড়া রাস্তা রয়েছে, পয়:নিষ্কাশন ও ড্রেনেজের ভালো কোন ব্যবস্থা নেই। সুপেয় পানীয় জলের কোন ব্যবস্থা নেই, রাস্তাঘাটের বেহাল দশা,চরম দুর্দশায় মানুষের ভোগান্তির শেষ নেই, ভালো কোন স্থাপনা নেই।

আমি পৌরসভার উন্নয়নের কাজে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়ার জন্য একটি স্কিম মন্ত্রণালয়ে জমা করেছি। অতি শীঘ্রই স্কিমের বরাদ্দ চলে আসবে। সুপেয় পানির ব্যবস্থার জন্য জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ছয়টি পাওয়ার প্লান্ট বরাদ্দের ব্যবস্থা করেছি। এক একটি পাওয়ার প্লান্টে ৩ কোটি টাকা করে মোট ১৮ কোটি টাকার বরাদ্দ করিয়েছি। এক একটি পাওয়ার প্লান্টে ৩০০ থেকে ৪০০ লোকের পানির ব্যবস্থা করা যাবে।

পিরোজপুরে, নাজিরপুরে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থাকলেও ইন্দুর কানীতে কোন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আদলে তিন একর জমির উপর ইন্দুরকানিতে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বরাদ্দ করেয়েছি। এর ফলে এই জেলায় কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে মানুষের বেকার সমস্যার দূর হবে।

ইন্দুরকানীতে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আমি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করবার ব্যবস্থা করিয়েছি। উচ্চ ক্ষমতা সম্পন্ন পাওয়ার জেনারেটরসহ হাসপাতাল সংস্কার কাজে সাড়ে সাত কোটি টাকার বরাদ্দ করিয়েছি যা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জন অবগত আছেন।

মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য, জেলা জামায়াতের আমীর ও জেলা নির্বাচন পরিচালক, বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি অ্যাডঃ রেজাউল ইসলাম শামীম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, প্রেসক্লাব সেক্রেটারি তানভীর আহমেদ, সহকারি সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর ইছাহাক আলী খানসহ জেলা জামায়াতে ইসলাম ও এর অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর