বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

মশিউরের ছেলের নতুন জীবন ফিরে পেতে তার পাশে দাঁড়ান;মোঃতরিকুল ইসলাম, নিরাপদ জীবন গড়ি

।।আজ সারাদিন প্রতিবেদক।। / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

।।আজ সারাদিন প্রতিবেদক।।

মশিউর রহমানের সাথে যোগাযোগ-মোঃমশিউর রহমান,
01795-441392
তার সাথে কথা বলে তার করুণ অবস্থা জেনে বিশেষ বিবেচনা করে ও সত্যতা জেনে তাকে সহযোগিতা করুন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরের মশিউর রহমান। একসময় তার জীবনটা খুব ভালই চলছিল। ব্যবসা ছিল। কিন্তু দু-তিন বছরের মাথায় নিজের মাথা গোজার ঠাই টুকু বিক্রি করে তিল তিল করে গড়া ব্যবসা প্রতিষ্ঠান নিমিষেই শেষ হয়ে যায়।
প্লাস্টিক পন্যের ফ্যামিলি দ্রব্য তৈরির ব্যবসা ছিল তার।
দেশের চলমান পরিস্থিতি তার ব্যবসা ধ্বংস করে দেয়।এরপর ঢাকা এসে চাকরি নেন একটি হোটেলে, মাসে বেতন পেতেন ১৫ হাজার টাকা এছাড়া বকশিশ তিন থেকে চার হাজার টাকা, সব মিলিয়ে প্রায় বিশ হাজার টাকা আয় ছিল তার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হোটেলের (খিলগাও থানাধীন,সিপাহীবাগ আলমের হোটেল,আইসক্রিমের গলিতে অবস্থিত) হোটেলটি থেকে তার চাকরি চলে যায়।এরপর কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় নেমে পড়েন রাস্তায়, সামান্য কিছু টাকা যা দিয়ে তিনি ফ্লাক্স,চা বিস্কুট সিগারেট নিয়ে ঘুরে ঘুরে তা বিক্রি করা শুরু করেন।চানখারপুলের নিমতলী থেকে প্রতি ফ্লাক্স চা ৮০ টাকায় কেনেন তিনি এতে ৫০ কাপ চা হয়,ওয়ান টাইম কাপ ও চা মিলিয়ে ৫০০ টাকায় বিক্রি করেন তিনি।
এতে ২০০ থেকে ২৫০ টাকা তার লাভ থাকে।
প্রায় ১০০ চা বিক্রেতা এখান থেকে চা আনেন।
কিন্তু এই নগর জীবনে এই ঢাকা শহরে ২০০ থেকে আড়াইশো টাকা দিয়ে কি আর জীবন চালানো যায়?
তার উপর জানা গেল মাত্র তিন বছরের ছোট্ট শিশু আল-আমিন যার পাকস্থলী জনিত মরণব্যাধি।ইতিমধ্যে শ্যামলী শিশু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে সর্বস্বটুকু শেষ করে ফেলেছেন।পরপর তিনবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর পরে এমনকি সেখানে ভর্তি থাকার পরেও আগামী ৩ ডিসেম্বর তার ছেলে আল আমিনের অপারেশনের জন্য আসতে বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বগত চিকিৎসক।কিন্তু টাকার জন্য হন্যে হয়ে ঘুরছেন তিনি।কি অবস্থায় নিরাপদ জীবন করে টিমের সামনে ভাগ্যক্রমে পড়ে যান মশিউর রহমান।নিরাপদ জীবন গড়ির সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম প্রাথমিকভাবে তার ছেলের চিকিৎসার জন্য সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস দেন তার সংগঠনের পক্ষ থেকে।
এই অপারেশনটি করাতে প্রায় এক লাখ টাকা লেগে যাবে।কিন্তু মশিউরের হাতে ১০০ টাকাও নাই!
এ অবস্থায় তিনি ব্রাহ্মণবাড়িয়া তার নিজ উপজেলা নাসিরনগর সহ দেশবাসীর কাছে বিশেষ করে এই নগরবাসীর কাছে একটু সহযোগিতা চেয়েছেন।বর্ডার গার্ড বাংলাদেশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা মসুরের কাছে চা খাইতে এলে নিরাপদ জীবনকারীর পক্ষ থেকে তার কাছে সাধ্যমত সহযোগিতা চাওয়া হয়।তিনি তার সাধ্যমত চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
এমনিভাবে সবাই মিলে যার যার জায়গা থেকে সহযোগিতা করলে মশিউরের ছেলে নিষ্পাপ তিন বছরের আলামিন একটি নতুন জীবন ফিরে পেতে পারে।
তাই দেশবাসীর কাছে মশিউর রহমানের প্রতি সদয় হওয়ার জন্য অনুরোধ রইলো….


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর