বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

নৌকা ও ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে নিষেধাজ্ঞা

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৬৫ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে না করেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৬ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

সংস্থাটি আরও জানায়, মালাক্কা প্রণালি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’-এ পরিণত হয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় (অক্ষাংশ ৫.০ উ. এবং দ্রাঘিমাংশ ৯৮.০ পূ.) অবস্থান করছিল। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর