বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

অনেক লম্বা ছুটিতে যাচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠান

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫


বছরের শেষদিকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান লম্বা ছুটিতে যাচ্ছে। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরই শুরু হবে এ ছুটি, যা ডিসেম্বরের শেষ পর্যন্ত চলবে।নতুন বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে আবারও পাঠদান শুরু করবে।

প্রাথমিক বিদ্যালয়
সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে ১১ ডিসেম্বর থেকে। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করতে শিক্ষার্থী-শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে।

২০২৫ সালে প্রাথমিক পর্যায়ে মোট ছুটি ছিল ৭৮ দিন, যার মধ্যে বিদ্যালয় প্রধানের হাতে থাকা অতিরিক্ত ৩ দিনও অন্তর্ভুক্ত। ডিসেম্বরের এই লম্বা ছুটির মাধ্যমে বছরের ছুটি শেষ হচ্ছে। এ ছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১–২৪ ডিসেম্বর।

মাধ্যমিক বিদ্যালয়
মাধ্যমিক পর্যায়ের ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা টানা ছুটিতে থাকবেন। ছুটি শেষে ২৮ ডিসেম্বর শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থেকে কর্মসূচি পালন করতে বলা হয়েছে।

সরকারি-বেসরকারি কলেজ
দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে এবং শেষ হবে ২৮ ডিসেম্বর। আগের দুই দিন (১২ ও ১৩ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলোতেও ধারাবাহিক ছুটির পরিবেশ তৈরি হবে। কলেজ পর্যায়েও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনের নির্দেশনা রয়েছে।

মাদরাসা ও কারিগরি শিক্ষা
মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ছুটির তালিকা অনুযায়ী, দেশের সরকারি-বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। আগের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা আরও আগে থেকেই ছুটিতে থাকবেন। সব মাদরাসা খুলবে ২৮ ডিসেম্বর। মাদরাসায়ও দুই স্তরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর