বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৮৯ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। পেশাগত এমবিবিএস পরীক্ষাও একই সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ রোববার ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুল আলম স্বাক্ষরিত একটি নোটিশে এই তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, রোববার জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পেশাগত এমবিবিএস পরীক্ষাসমূহ ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ কারণে শিক্ষার্থীদের মানসিক চাপ নিরসন ও প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে মিলিত হবার সুবিধার্থে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা
নোটিশে আরও উল্লেখ করা হয়, আগামী ৩০ নভেম্বর থেকে একাডেমিক কার্যক্রম যথারীতি আগের মতো চলবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। ঝুঁকি নিরূপণ ও পরবর্তী কার্যক্রম পরিচালনার স্বার্থে সামগ্রিক ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর