বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

উদ্বিগ্ন ও আতঙ্কিত যাত্রীরা; মেট্রোরেলের ছয় স্টেশনে ফাটল

।।আজ সারাদিন প্রতিবেদক।। / ৭৭ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

শুক্রবার সকালে হঠাৎ ভূমিকম্পে শুধু বাংলাদেশই কাঁপেনি,কেঁপেছে ঢাকার কর্মমুখী মানুষের যাতায়াতের উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ মাধ্যম মেট্রোরেলও। শুধু কম্পন নয়,মেট্রোরেলের কয়েকটি স্টেশনে ফাটলও ধরেছে যা এখন দৃশ্যমান। রাজধানীতে শুক্রবারের ভূমিকম্পে মেট্রোরেলের অন্তত ছয়টি স্টেশনে ফাটল দেখা দিয়েছে। এই স্টেশনগুলো হলো—কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবি, মিরপুর-১০, মিরপুর-১১ ও ফার্মগেট।

সরেজমিন দেখা গেছে, কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল ধরেছে। বিজয় সরণিতে সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল লক্ষ্য করা গেছে। পল্লবি স্টেশনে বৈদ্যুতিক সাব-স্টেশন এবং নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে ফাটল দেখা গেছে। মিরপুর-১১ স্টেশনের সাব-স্টেশনের ফ্লোরে এবং মিরপুর-১০-এর কিছু টাইলসে ফাটল পাওয়া গেছে। ফার্মগেট স্টেশনে লিফট কোরের ভেতরের দেয়ালে ফাটল লক্ষ্য করা গেছে।

পল্লবি স্টেশনের কন্ট্রোলার ফাটল সম্পর্কে প্রথমে অস্বীকার করলেও পরে জানিয়েছেন, এটি ভূমিকম্পের কারণে বা আগের সময় থেকেই থাকতে পারে।

মেট্রোরেল কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, ফাটল দেখা দিয়েছে এবং অনেকে ভয়ে আছেন। ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অন্তর্বর্তী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, “ফাটল গুরুতর নয়। পরীক্ষা-নিরীক্ষা চলছে। ট্রায়াল রানের পর ঝুঁকি পাওয়া যায়নি বলেই মেট্রোরেল চালানো হচ্ছে। ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।”

যাত্রীদের মধ্যে ভূমিকম্প ও ফাটলের কারণে উদ্বেগ দেখা দিয়েছে, তবে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, মেট্রোরেল নিরাপদে চালু রয়েছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর