বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় একই স্থানে আবারও ভূমিকম্প

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৭৭ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

দেশে শক্তিশালী ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পার হতেই আবারও প্রায় একই জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো তিন দশমিক তিন।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদী জেলার পলাশ উপজেলায় এই কম্পন রেকর্ড করা হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত সহকারী নিজাম উদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে জানান, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিলো নরসিংদীর পলাশে। এটি একটি মাইনর ভূমিকম্প।

এর আগে সকালে মৌখিকভাবে ভূমিকম্পটির উৎপত্তি স্থল গাজীপুরের বাইপালে বলা হলেও পরে আবহাওয়া অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে জানায়, এটির উৎপত্তি পলাশ উপজেলায়।

ফাউন্ডেশন ফর ডিজাস্টার ফোরামের সদস্য সচিব গওহার নঈম ওয়ারা আজ সারাদিনকে বলেন, আফটার শক আরও আগেও হতে পারতো। ঢাকা থেকে দূরে ও কম মাত্রায় হওয়াতে টের পাওয়া যায়নি। তবে আরও হতে পারে। কখনও কখনও আফটার শক প্রথম শকের চেয়ে বেশি ক্ষয়ক্ষতির কারণ হয়।

এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।

এর মধ্যে ঢাকায় চার জন, নরসিংদীতে পাঁচ জন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর