বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিবিপ্রবিতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি:

তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে প্রযুক্তির উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে এমন আহ্বান জানিয়ে পিরোজপুরে অনুষ্ঠিত হলো তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া সকলের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আবদুল্লাহ আল মাসুদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, দেশের অগ্রগতিতে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। নেতিবাচকতা ও অন্যের ওপর দোষারোপের সংস্কৃতি পরিহার করে ইতিবাচক শক্তিকে কাজে লাগাতে না পারলে কোনো উন্নয়নই সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাদের চারপাশের পরিবেশ ও সমস্যার উন্নয়ন কাজ থেকে শুরু করাই দেশ ও পৃথিবী বদলানোর প্রথম ধাপ। অপেক্ষা না করে নিজেদেরকেই অগ্রণী হতে হবে।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী তরুণদের আবেগ, উন্মাদনা ও পরিবর্তনের সংকল্পকে সুসংগঠিতভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তারুণ্যের শক্তিই পারে বাংলাদেশের অগ্রগতির গতিপথকে সঠিক দিকে চালিত করতে। এজন্য প্রয়োজন ধৈর্য, পরমতসহিষ্ণুতা, সহনশীলতা ও আশাবাদের সমন্বয়। তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তাদের কর্মস্পৃহা ও মতামত বাস্তবায়িত হলে বাংলাদেশ কখনো পথ হারাবে না। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বৈশ্বিক জ্ঞানচর্চায় মনোনিবেশ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর