বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

অ্যাটকোর মহাসচিব হলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যন আব্দুস সালাম

Reporter Name / ১৭৩ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) মহাসচিব হয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম।

আজ সোমবার (১৭ নভেম্বর) অ্যাটকোর ৬৮তম নির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান মহাসচিবের অনুপস্থিতির কারণে একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম মহাসচিব পদে দায়িত্ব গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একুশে টেলিভিশনের সাথে আব্দুস সালামের দীর্ঘ সংগ্রাম জড়িত। ২০০২ সালে তৎকালীন সরকার চ্যানেলটি বন্ধ করে দেওয়ার পর প্রাক্তন চেয়ারম্যান এএস মাহমুদ দেশ ছেড়ে চলে যাওয়ার পর তিনি চ্যানেলটির দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি সেই সময় আদালতের রায়ে একুশে টেলিভিশন ফিরে পান। তারপর একুশে টেলিভিশন পুরনো শ্রেষ্ঠত্বের পথেই হাঁটছিল তাঁর নেতৃত্বে।

কিন্তু শকুনরা যেন পিছু ছাড়ে না একুশে টেলিভিশনের ও চেয়ারম্যান আব্দুস সালামের। পতিত স্বৈরাচার হাসিনার প্রত্যক্ষ হুকুমে তার ক্যাডার আবদুস সোবহান গোলাপের তত্ত্বাবধানে একুশে টেলিভিশন দখলে নেয় লুটেরা এস আলম গ্রুপ। কারাগারে যেতে হয় আব্দুস সালামকে।

২০২৪ সালের ৫ আগস্টে হাসিনা পালিয়ে গেলে জনতা আব্দুস সালামকে আবার তাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশনের নেতৃত্ব দেওয়ার দাবি জানায়। সেদিন বিপুল মানুষের ভালবাসায় শিক্ত হয়ে একুশে টেলিভিশনের হাল ধরেন আব্দুস সালাম। বর্তমানে তাঁর নেতৃত্বে একুশে টেলিভিশনের কর্মীরা গৌরবের আসন পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর