বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

মিস ইউনিভার্সের মঞ্চে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছেন মিথিলা

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৯১ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মিস ইউনিভার্সের ৭৪তম প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডের মঞ্চে সৌন্দর্যের পাশাপাশি আত্মবিশ্বাস ও দুর্দান্ত পারফরম্যান্সে তিনি ইতোমধ্যেই সবার নজর কাড়ছেন। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীদের মধ্যেও তার নাম এখন আলোচনার শীর্ষে। পিপলস চয়েস ভোটে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে থেকে তিনি দেশজুড়ে উত্তেজনা তৈরি করেছেন।

এই তীব্র ভোট প্রতিযোগিতার মাঝেই থাইল্যান্ড থেকে দেশবাসীর উদ্দেশে ভিডিওবার্তা পাঠান মিথিলা। তিনি অনুরোধ করেন, কেউ যেন ভোট দেওয়া বন্ধ না করেন। তার ভাষ্যে—বাংলাদেশ এখনো লড়াইয়ে আছে, আর তিনি মঞ্চে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। এখন দেশের মানুষের একটি ‘মিরাকল’ অর্থাৎ ভোট খুব প্রয়োজন। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আরও একটি পোস্টে তিনি পুনরায় সবার কাছে ভোট চান। মিথিলা বলেন, ১৯ নভেম্বর পর্যন্ত যেন সবাই বাংলাদেশকে ভোট দিয়ে যান—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এর আগে এক পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বারবার দ্বিতীয় স্থানে চলে যাচ্ছে, কারণ পেজেন্টে শক্তিধর দেশগুলো বিভিন্ন কৌশলে ভোট বাড়াচ্ছে। যদিও বাংলাদেশ ঐসব দেশের মতো পাওয়ারহাউজ নয়, তবুও আমাদের শক্তি হলো অসংখ্য মানুষ আর দেশপ্রেম। তাই তিনি ১৯ নভেম্বর ভোটিং ডেডলাইন পর্যন্ত ভোট দিতে আহ্বান জানান। এদিকে দেশের শোবিজ দুনিয়ার বহু তারকা মিথিলার পক্ষে প্রচারণায় নেমেছেন। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ আরও অনেকে তাকে সমর্থন জানিয়ে ভোট চাইছেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর